নারায়ণগঞ্জ ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

গাড়িতে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে গ্রেপ্তার-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • ৩০৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করে ভুয়া সংসদ সদস্য সেজে মাদক পাচার করার সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গত (১০ জানুয়ারী) শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার মাজার বাসস্ট্যান্ড শেখেরচর বাবুরহাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৮৭৩ বোতল ফেন্সিডিল ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এবং মাদক বহনকারি একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২০৭৫৯৭) জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী দুপুরে র‌্যাব-১১ এর সদর দপ্তরের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলো, সংসদ সদস্য পরিচয়দানকারি বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার টেকানগর এলাকার মো: ওয়াসিম মিয়া (৩২) ও গাড়ি চালক ঠাকুরগাঁ জেলার সদর থানার জাহানপাড়া এলাকার মো: রুহুল আমিন (৩২)।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করায় এবং প্রাইভেটকারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

গাড়িতে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০