নারায়ণগঞ্জ ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগরে অভিনব কৌশলে মাদক ব্যবসা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ৩৩৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের ৩ নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এরাকায় অভিনব কৌশলে চলছে মাদক ব্যবসা। দৈনিক ১ হাজার টাকা বেতনে মাদক বিক্রির চাকুরী করছে কিছু উঠতী বয়সী যুবক। কেহ হকার বেসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর কেহ কলমের ভিতর ইয়াবা ট্যাবলেট রেখে নির্দিষ্ট জায়গা হেটে হেটে বিক্রি করছে। জেল থেকে জামিনে বের হয়ে মুক্তিনগর এলাকার মাদক সম্রাট মুন্না সরবরাহ করছে ইয়াবা ও গাঁজা। মাদক ব্যবসা চালাচ্ছে আবদুর রব, আমির হোসেন ও রোমান। অত্যন্ত চতুরতার সাথে এই চক্রটি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
অভিযোগ জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর ঢালে কাশেমের বাড়ী ও মাদানীনগর এলাকায় মনিরের বাড়ীর সামনে এবং মুক্তিস্বরণী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাড়িয়ে বিক্রি করা হচ্ছে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। মাদক বিক্রি করার জন্য ৫ জন কর্মচারী রেখেছে আবদুর রব। যাদের দৈনিক বেতন ১ হাজার টাকা। এসব কর্মচারীরা মহাসড়কে বাসযাত্রীদের কাছে শশা ও খিঁড়া বিক্রির ছদ্ধ বেসে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে গাড়ীর চালক ও হেলপারদের কাছে। কয়েকজন মোটা শিস কলমের ভিতরে ইয়াবা ট্যাবলেট ভরে কলম পকেটে রেখে হেটে হেটে বিক্রি করছে। ইয়াবা বিক্রির এই অভিনব নতুন পদ্ধতি শুরু করছে আবদুর রব, আমির হোসেন, রোমান ও কালামের ছেলে মুন্না। মাদানীনগর এলাকায় মনিরের বাড়ীর সামনে দাড়িয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় কিছুদিন আগে মনিরকে মারধর করেছে এই চক্রটি। মুক্তিনগর এলাকায় মহাসড়কের ঢালে কাশেমের বাড়ীতে বসানো হচ্ছে মাদক সেবনের আসর। মাদক সম্রাট রাজুর ফুফা রব এই আসরের চালাচ্ছে বলে জানায় এলাকাবাসী। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগরে অভিনব কৌশলে মাদক ব্যবসা

আপডেট সময় : ০৮:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯