নারায়ণগঞ্জ ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সাপের সঙ্গে বন্ধুত্ব বাড়িতে রেখেছেন ১৬ সাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে

পশু-পাখি প্রেমী আশেপাশে অনেক। কেউ ভালোবাসে বিড়াল, কেউবা কুকুর ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাপের সঙ্গে বন্ধুত্ব! শুনতেই গা শিউরে ওঠে! এমন কথা শুনেছেন কখনও? বা পোষ্য হিসেবে সাপকে ঘরে নিয়ে আসার মত কাণ্ড দেখেছেন?

এমনই ঘটেছে লন্ডনে। সাপ প্রেমী একজন যুবতী। নামা জি। বয়স ২১ বছর। বাড়িতে রেখেছেন ১৬ সাপ! সাপই তার পোষ্য।

তাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি। আপাতত পশু চিকিৎসা তার পড়ারও বিষয়। ভবিষ্যতের পশু চিকিৎসক জি-র পছন্দ অবশ্য বার্মিজ পাইথন। ১৬টি সাপের মধ্যে এই পাইথনকে নিয়ে বেশি সময় কাটান তিনি। এমনকি নিজের মেয়ে বলেই পরিচয় দেয় ১৬ ফুট বার্মিজ পাইথনের।

অবাক হওয়ার বিষয় হচ্ছে- এই আদুরে পোষ্যদের কামড়ও খেতে হয় জিকে। তাতে অবশ্য তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তার তো ভালোই লাগে! হাল্কা কামড়কে তো তিনি আদরের স্পর্শ বলেই মনে করেন।

জি দাবি করছেন, সরীসৃপ প্রজাতির প্রাণিরা অপেক্ষাকৃত ভীতু তাই এমন সাপ কখনই জোর করে কামড়ায় না। দিনে নয়, সপ্তাহে একদিন খেতে দিতে হয় এদের। বড় সাপের জন্য ৩-৬ কেজির খরগোশ ও ছোট সাপের জন্য মুরগিই বরাদ্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সাপের সঙ্গে বন্ধুত্ব বাড়িতে রেখেছেন ১৬ সাপ

আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮