নারায়ণগঞ্জ ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টার:
জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। আজ (শনিবার, ২ মে) ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় মামুন মাহমুদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মামুন মাহমুদ বলেন, ‘এই খাল খনন কর্মসূচি বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় গ্রহণ করা হয়েছে।’
খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হলে ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬