নারায়ণগঞ্জ ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসি দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পিয়াসী আক্তার(২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা। মঙ্গলবার বিকেল পাঁচটায় মিজমিজি বাতানপাড়া মাদরাসা রোড এলাকায় এবিক্ষোভ করা হয়।
পুলিশ নিহতের স্বামী ওমর ফারুক (৩৮) ও ভাসর মোঃ বিল্লাল হোসাইনকে (৪৫) আটক করেছেন। তারা মিজমিজি বাতানপাড়া মাদরাসা রোড এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
নিহত পিয়াসী আক্তার মিজমিজি ক্যানালপাড় এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে।
জানা গেছে, গত সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ এলাকার কামরুল ফকিরের বাড়ীর ভাড়া বাসা থেকে পিয়াসী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে সোনারগাঁ থানা পুলিশ। পরে স্বজনরা লাশ নিয়ে মিজমিজি বাতানপাড়া এসে স্বামীর বাড়ীর সামনে রেখে বিক্ষোভ করেন।
নিহতের মা মাহমুদা আক্তার শিল্পী জানান, গত ২ বছর আগে পিয়াসী আক্তারের সাথে পারিবারিক ভাবে ওমর ফারুকের বিয়ে হয়। এর পরেও ফারুক আরো দুইটি বিয়ে করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। পরে ওমর ফারুকের বিরুদ্ধে আদালতে নারী নির্যাতন মামলা করা হয়। এক সপ্তাহে আগে আপোষ মিমাংশা করার কথা বললে আমরা মামলা তুলে নেই। ওমর ফারুক পিয়াসী আক্তারকে নিয়ে সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ এলাকার কামরুল ফকিরের বাড়িতে বাসা ভাড়া নেয়। সোমবার পুলিশের ফোন পেয়ে জানতে পারি পিয়াসী ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আমার ধারণা তার স্বামী তাকে হত্যা করে আতœহত্যার নাটক সাজিয়েছে।
সোনারগাঁও থানার এসআই আনিসুর রহমান জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ওমর ফারুক ও বড় ভাই মোঃ বিল্লাল হোসাইনকে ঘটনার দিনই আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ফাঁসি দাবি

আপডেট সময় : ০১:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২