নারায়ণগঞ্জ ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। অভিযানে বৈদ্যেরবাজার ও নুনেরটেক এলাকায় দুটি মাছের ঘের সর্ম্পুনভাবে উচ্ছেদ করা হয়। সোমবার (২২ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করে নদী থেকে মাছ আহরন করে থাকেন। এতে মাছের অভয়ারন্যেরর ক্ষতিসহ নদীতে নৌ চলাচলের বিঘ্ন ঘটায় তাই মৎস্য বিভাগের পক্ষ থেকে নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীর বৈদ্যেরবাজার ও নুনেরটেক এলাকায় দুটি মাছের ঘের সর্ম্পুনভাবে উচ্ছেদ করা হয়েছে। নতুন করে যাতে কেউ ঘের তৈরী না করে সেজন্য মাইকিং ও নোটিস দেয়া হয়েছে।

জানাগেছে, উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, বৈদ্যেরবাজার, আনন্দবাজার, বারদি, শম্ভুপুরা ও চরকিশোরগঞ্জ এলাকায় প্রায় শতাধিক স্থানে নদী দখল করে প্রভাবশালী মহল অবৈধ মাছের ঘের তৈরী করে মাছের অভয়ারন্য নষ্ট ও নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। এতে একদিকে মাছ শুন্য হচ্ছে নদী অপরদিকে নদীতে নৌযান চলাচল করতে সমস্যার সৃষ্টি হওয়ায় নৌ ডাকাতরা সহজেই নৌযানে ডাকাতি করে পালিয়ে যাতে পারছে।

উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেন মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ জেলার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, বৈদ্যেরবাজার নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বের উল হকসহ নৌপুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২