নারায়ণগঞ্জ ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

না‘গঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে জুয়েল-রনি প্যানেলের নিরঙ্কুশ জয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত হাসান ফেরদৌস জুয়েল ও রবিউল আমীন রনি প্যানেল সমিতির ১৭টি পদের সবকটিতে জয়লাভ করেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. সামছুল ইসলাম ভুইয়া।

নির্বাচিতরা হলেন-সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহসভাপতি এড. আলাউদ্দিন আহমেদ, সহসভাপতি এড. সুবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এড. আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভুইয়া, লাইব্রেরী সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভুইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান।

কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন-এড. এরশাদুজ্জামান ইমন, এড. হালিমা আক্তার, এড. হোসেন আহম্মদ রুবেল, এড. মেরাজ সরকার ও এড. অঞ্জন দাস।

নির্বাচন কমিশন জানায়, আইনজীবী সমিতির ১০৩৮টি ভোটের মধ্যে ৯৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

হাসান ফেরদৌস জুয়েল ও রবিউল আমীন রনি প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মনিরুল আলম চৌধুরী রতন ও এইচএম আনোয়ার প্রধান প্যানেল।

সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত আরও একটি প্যানেল নির্বাচন করলেও ওই প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি। ওই প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন এড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন এড. মোঃ জসিম উদ্দিন।

প্যানেলটি মাত্র ৬ জনের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেলের সহসভাপতি প্রার্থী ছিলেন এমদাদ হোসেন সোহেল, যুগ্ম-সম্পাদক প্রার্থী ছিলেন এড. মামুন সিরাজুল মজিদ, কোষাধ্যক্ষ প্রার্থী ছিলেন এড. রোবেল মোল্লা ও সমাজসেবা সম্পাদক প্রার্থী ইখতিয়ার হাবীব সাগর। সব মিলিয়ে এ নির্বাচনে ১৭ পদের জন্য তিন প্যানেল থেকে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

না‘গঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে জুয়েল-রনি প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২