নারায়ণগঞ্জ ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মাদার অব হিউম্যানিটি, গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদে আলোচনা সভা ও কেককাটা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ’র সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আমরা মহান আল্লাহর কাছে তার দীর্ঘজীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ-অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক সাফল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারী উন্নয়ন, সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়ন ও অতুলনীয় সাফল্য আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধুকন্যা। বাংলাদেশের প্রাণশক্তি তিনিই। প্রাণ-প্রাচুর্যে ভরপুর এদেশের প্রধান সম্পদ ‘একজন শেখ হাসিনা’।’ আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশীদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, আল ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, আমজাদ হোসেন, ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম, আব্দুর রহমান, মাসুদ আলী, আলতাপ হোসেন বাবুসহ ছাত্রলীগ, যুবলীগ এবং জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

সাতক্ষীরা জেলা পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন

আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১