নারায়ণগঞ্জ ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

কাকও ময়ূর হতে চায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিশ্চিত নয়। নির্বাচন নিয়ে কারো ভাবনাও নেই। অথচ মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিলেন কামরুল ইসলাম বাবু নামে এক ব্যবসায়ী। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস কাবে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে এঘোষনা দেন এই মৌসুমী প্রার্থী।
লিখিত বক্তব্যে সম্ভাব্য মেয়র প্রার্থী বলেন, আওয়ামীলীগের দলীয় প্রতীক ও সমর্থন পাওয়ার প্রত্যাশা নিয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি দলীয় সমর্থন নাও পাই, তবু এই সিদ্ধান্তে আটল থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াবনা। বর্তমান মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী প্রতিশ্রুতি অনুযায়ী সিটি এলাকার উন্নয়ন করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
শহরের উকিলপাড়া এলাকার মো: মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাবু। তিনি থাকেন ঢাকায়। ব্যক্তিগত ভাবে যেমন এলাকায় তার পরিচিতি নেই তেমনি দলীয় ভাবেই নেই কোন পদপদবী। জনবিচ্ছিন্ন এমন ব্যক্তি মেয়র নির্বাচনের ঘোষনা দেয়ায় শহরে সৃষ্টি হয়েছে কৌতুহল। মৌসুমী প্রার্থী হিসেবেই মনে করছেন সিটিবাসী। কেহ বলছে কাকও ময়ূর হতে চায়। কেহ বলছে ব্রামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছেন বাবু।
দলীয় কোন পদপদবী না থাকা সত্ত্বেও কি করে দলীয় সমর্থন পাওয়ার আশা করেন গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে বাবু বলেন, কেন্দ্রীয় অনেক সিনিয়র নেতাদের সঙ্গে পরিচয় রয়েছে, তাই প্রত্যাশা করছি। সিটিবাসীর জন্য এমন কি করেছেন যে ভোটাররা আপনানে ভোট দিবে বলে মনে করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি আমেরিকার প্রয়াত রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের উদাহরণ দিয়ে বলেন, চেষ্টা করে দেখি ভোট পেতেও পারি।
সিটি নির্বাচনের কোন হাওয়া শুরু হওয়ার আগেই বাবুর নির্বাচন করার ঘোষনাকে কোন স্বার্থহাসিলের প্রয়াস মনে করছেন পর্যবেক্ষক মহল। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার এই বাবু মেয়র নির্বাচন করার ইচ্ছা পোষনের আড়ালে কোন রহস্য আছে এমন মতামত পেশ করেন রাজনৈতিক মহল।
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ রয়েছে বর্তমান জনপ্রধিনিধিদের। সে অনুযায়ী নির্বাচনের বাকী আছে ছয় মাস। তবে করোনা মহামারির কারণে যথাসময়ে নির্বাচন হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

কাকও ময়ূর হতে চায়

আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১