নারায়ণগঞ্জ ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

নাসিক ১ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের সম্মমনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩২৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নাসিক ১ নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্মমনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ মার্চ) বিকেল কাউন্সিলর ওমর ফারুকের উদ্যেগে পাইনাদী নতুন মহল্লা পিএম এর মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপত্বি মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রহিম ও আওয়ামী লীগ নেতা আনোয়ার ইসলাম।

সভায় মহান স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে গঠনমূলক বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। তারা তুলে ধরেন সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা। যে মহান নেতার অনুপ্রেরণায় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতীয় শহীদ চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের।

আলোচনা শেষে, নাসিক ১ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের সম্মামনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মজিবুর রহমান। স্বাধীনতার ৪৮ বছর পরও সম্মামনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুক্তিযোদ্ধারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

নাসিক ১ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের সম্মমনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯