সংবাদ শিরোনাম ::
Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি

কাউন্সিলর হাসানের মাদক বিরোধী র‌্যালী ভূতের মুখে রাম রাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মাদক বিরোধী র‌্যালীর নেতৃত্ব দিয়ে সমালোচনার ঝড় তুলেছে নাসিক ৪ নং ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর আরিফুল হক হাসান। মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতবাসকারী মাদকসেবী এই কাউন্সিলর মাদক বিরোধী র‌্যালীর নেতৃত্ব দেওয়াকে ভূতের মুখে রাম রাম বলে মন্তব্য করছেন স্থানীয়রা। শুক্রবার ৫ অক্টোবর বিকেলে শিমরাইল উত্তরপাড়া সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শিমরাইল দক্ষিনপাড়া ও টেকপাড়া পদক্ষিণ করে আবার শিমরাইল উত্তরপাড়া গিয়ে শেষ করা হয়। এসময় ‘‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’’ লেখা টি শার্ট গায়ে দিয়ে কাউন্সিলর হাসানের নেতৃত্বে মোঃ সিরাজুল ইসলাম, মোতালেব মিয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাইনউদ্দিন, মোঃ রাসেল মুন্সী, মোঃ জাকির হোসেন, মোঃ আল আমিন ও আবুল কাসেমসহ কয়েক শতাধিক যুবক এ র‌্যালীতে অংশ গ্রহণ করে। র‌্যালীতে অংশগ্রহন কারীদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও বহু মাদকসেবী রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শী এলাকাবাসী।
কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন, যুব সমাজ ও আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতেই আমাদের এ র‌্যালীর আয়োজন করেছি। আমরা মাদক ব্যবসায়ীদের সাবধান করতে চাই। ইতোমধ্যে ৪নং ওয়ার্ড এলাকার পুলিশ কর্তৃক পুরষ্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী মাজেদা আক্তার মাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। মাদক ব্যবসায়ীরা যত বড় ক্ষমতাশালীই হোক না কেন ৪নং ওয়ার্ড এলাকায় তাদের কোন ছাড় দিবো না।
তার এই বক্তব্যের দ্বিমত পোষন করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, কাউন্সিলর আরিফুল হক হাসান নিজে মাদক সেবন ত্যাগ করেছেন কিনা তা আগে নিশ্চিত করা প্রয়োজন। তারা আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমানের পক্ষে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে সকল নেতাকর্মী ও কাউন্সিলরগণ উপস্থিত থাকলেও হাসান এসব উঠান বৈঠকে যাচ্ছেন না। শুক্রবার সিদ্ধিরগেঞ্জ দু,টি ওয়ার্ডে উঠান বৈঠক হলেও শামীম ওসমানের ঘনিষ্ট কর্মীদাবিদার হাসান উঠান বৈঠকে না গিয়ে মাদক বিরোধী র‌্যালী করার আড়ালে রহস্য আছে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Vibra con los casinos que marcan tendencia en entretenimiento

কাউন্সিলর হাসানের মাদক বিরোধী র‌্যালী ভূতের মুখে রাম রাম

আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮