নারায়ণগঞ্জ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

তারাবো এলাকায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪৪৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘীবরাব এলাকায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে স্থানীয় এলাকাবাসী। বহু অপকর্পের হোতা ওসমানের শেল্টারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে একটি সিন্ডিকেট ওই ওয়ার্ড এলাকায় বীরদর্পে ছোট ছোট খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মরণ নেশা ইয়াবা, ফেন্সিডিল ও বিয়ার পাইকারী বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এলাকার উঠতি বয়সী যুবক-যুবতী ও স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের নিয়ে চরম বিপাকে পরেছে তাদের অভিভাবকরা। বিপদগ্রস্থ যুবসমাজকে রক্ষা করতে জেলা প্রশাসনকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবারের অভিভাবকরা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘীবরাব এলাকার ওসমানের শেল্টারে তার ছেলে সাজু (২৫)এর নেতৃত্বে একই এলাকার হারুনের ছেলে জুম্মন (২২), তাপস খানের ছেলে সেন্টু (২৪) ও একই এলাকার সজিবসহ ১০/১২ জনের একটি সিন্ডিকেট বীরদর্পে পাইকারী মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এই সিন্ডিকেট ইয়াবা, ফেন্সিডিল ও বিয়ারের বড় বড় চালান সংগ্রহ করে এসব এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে যুবসমাজকে বিপথগামী করে চলেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্তেও বহাল তবিয়তে এসব মরণ নেশা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ এ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।

এ ব্যাপারে তারাব পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমান জানায়, মাদকের বিরুদ্ধে আমি সব সময় ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে কাজ করি। কিছুদিন আগেও পৌরসভার মেয়র হাসিনা গাজী ম্যাডাম, লায়ন মোজাম্মেল হক ভুঁইয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে মিটিং করে এলাকায় যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত তাদেরকে হুশিয়ারী করে দেয়া হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করবো। কাউকে ছাড় দেয়া হবে না।

তারাব পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, ভাই মাদকের বিরুদ্ধে ভুমিকা নিলে কি হবে। তাদেরকে সকালে মাদকসহ পুলিশে ধরিয়ে দিলে বিকালেই ছুটে চলে আসে। আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ করলে কি হবে কিছু লোকের ছত্রছায়ায় পুলিশের সহযোগিতায় তারা এলাকায় এ মাদক ব্যবসা করছে। পুলিশ তাদেরকে কিছুই করেনা। তারপরেও সমাজকে ভাল রাখার জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে নিয়ে কাজ করে যাবো।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানায়, মাদকের বিরুদ্ধে প্রতিদিনই আমাদের নিয়মিত অভিযান চলছে। যদি কোন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তারাবো এলাকায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় : ০৭:৩৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭